নলডাঙ্গা প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

সৌদি আরবে রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন জন প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১১ আগষ্ট ২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলার খাজুরিয়া ইউনিয়নের নিহত প্রবাসী তিন পরিবারের খোঁজখবর নেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। গত রবিবার ৯ আগষ্ট বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে রিয়াদের মুসাসা এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার ৩নং খাজুরা ইউনিয়নের দীঘির পাড় গ্রামের জাকির আলীর ছেলে শামীম হোসেন(৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির আহমেদ শুভ(৩০), মহিশডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয় (২৫)। নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে বিএনপি নেতা রহিম নেওয়াজ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আরো বলেন, নিহত পরিবারের পাশে থেকে প্রশাসন ও বিএনপি সার্বিক সহযোগিতা করবেন।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, খাজুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জহুরুল ইসলাম ভুট্টু, উপজেলা বিএনপি নেতা আফজাল হোসেন প্রমূখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০