প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘিতে সাড়ে তিন শতাধীক শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজবুধবার বেলা সাড়ে ১১ টায় কোমারপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা যুবদল ও কৃষকদলের যৌথ উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়। এসময় সেখানে এক আলোচনা সভা হয়।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারেশ আলী আকন্দের সভাপতিত্বে ও সান্তাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার বাবলুর সঞ্চালনায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের বিপ্লবী আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক আবু শরিফ রানা, সদস্য সচিব রায়হান আলী, যুগ্ম আহবায়ক রুবেল সরকার, সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সাবেক ছাত্র নেতা আব্বাস উদ্দিন মধু, যুবদল নেতা মুরাদ হোসেন, নাঈম ইসলাম, মিলন হোসেন, আব্দুস সোবহান, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ হোসেন, বিএনপি নেতা বাচ্চু আকন্দ, কোমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।
মন্তব্য