নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেছেন নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২টার দিকে তারা বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল হক সরকার, প্রথম আলোর নাটোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. মুক্তার হোসেন, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক ফরাজি বাবন এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
এ সময় বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম তপু ও সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম অতিথিদের স্বাগত জানান।
পরিদর্শনকালে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দায়িত্ব পালন এবং স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
পরে বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও ‘দৈনিক এই নাটোর’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আরিফুল ইসলাম তপুর সম্পাদনায় প্রকাশিত পত্রিকাটির প্রথম সংখ্যা অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।
নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ‘দৈনিক এই নাটোর’-এর প্রকাশনা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাফল্য কামনা করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য