বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র এজেন্সি কার্যালয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বগুড়া এজেন্সি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. মমিনুর রশিদ শাইন।
এ সময় কোম্পানির সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম, এএমডি মো. আবেদ আলী, মো. মোজাহার আলীসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক উন্নয়ন, কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য