বাগাতিপাড়া প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেম বিষয়ক আইইইই আন্তর্জাতিক সম্মেলন (স্পিকসকন ২০২৬)’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, বগুড়া সেনানিবাসের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে সংকেত প্রক্রিয়াকরণ, তথ্য, যোগাযোগ ও সিস্টেম প্রযুক্তি দ্রুত বিকশিত হচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাউয়েটের সার্বিক তত্ত্বাবধানে এবং আইইইই বাংলাদেশ সেকশন ও আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় ১৩ ও ১৪ আগস্ট এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কো ইয়ামাদা।

এ ছাড়া আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া। কারিগরি কর্মসূচি চেয়ার হিসেবে রয়েছেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং সম্মেলন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাউয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনি।

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে সাম্প্রতিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি প্রযুক্তি ও প্রকৌশল গবেষণার নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আন্তঃবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ আরও জোরদারের সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
সম্মেলন আয়োজক সূত্রে জানা যায়, স্পিকসকন ২০২৬-এ বিশ্বের ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১ হাজার ৪১টি গবেষণাপত্র জমা পড়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাপত্র পর্যালোচনা শেষে এর মধ্যে ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।

বিপুলসংখ্যক দেশি-বিদেশি গবেষকের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলন আন্তর্জাতিক পরিসরে বাউয়েটের গবেষণা কার্যক্রমের সক্ষমতা ও গ্রহণযোগ্যতার পাশাপাশি প্রযুক্তি ও প্রকৌশল গবেষণায় এর গুরুত্বকে আরও দৃশ্যমান করছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০