মোতালেব হোসাইন, সিংড়া প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

নাটোরের সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের থানা মোড় ও নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৩ জনকে মাদকসহ আটকের পর তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল রিফাত।

জানা যায়, সিংড়া থানার মোড় এলাকার কবীর ফার্মেসির মালিক মো. আব্দুর রহিমকে (২৫) গাজা সেবনের দায়ে ২ মাসের সাজা প্রদান করা হয়। তিনি গাইনপাড়া মহল্লার মো. গাফফার প্রাং এর ছেলে। ইয়াবা সেবনের অপরাধে নিংগইন ভাটোপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে মো. সৌরভ আলীকে (১৯) ৩ মাসের সাজা ও একই মহল্লার হাবিবুর রহমানের ছেলে মো. ওসমানকে (৩৫) ৬ মাসের সাজা প্রদান করা হয়। একই সাথে সকলকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল রিফাত বলেন, মাদক সেবনের দায়ে ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (৫) ধারায় বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১১

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১২

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৪

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৫

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৬

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১৮

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১৯

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

২০