নলডাঙ্গা প্রতিবেদক
১৬ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ আগষ্ট ২০২৬) সকাল ৯.৩০ টায় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে বারনই নদীতে মাছের পোনা অবমুক্ত করণের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সফল তিন জন মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নলডাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নলডাঙ্গা উপজেলার হালতি সহ বিভিন্ন বিলে পোনা মাছ নিধন বন্ধ করতে হবে এবং নিষিদ্ধ নানা ধরনের চায়না জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। তিনি আরো বলেন, নলডাঙ্গার বারনই নদীতে কাঠা দিয়ে দখলদার বাহিনীর কৃত্রিম অভয়াশ্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, সেক্রেটারী জাকির হোসেন, সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

১০

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

১১

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

১২

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৩

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

১৪

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

১৫

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৬

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১৭

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৮

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১৯

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

২০