আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
১৬ অগাস্ট ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

রাজশাহীর পুঠিয়া পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। এসব সড়ক উন্নয়নের ফলে পৌর এলাকার যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি নাগরিক দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (১৪ আগস্ট) এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল। এ সময় উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক শিবু দাস সুমিত উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, উদ্বোধন করা সড়কগুলোর মধ্যে ঝলমলিয়া বাজার এলাকায় দুটি, শেরপাড়ায় একটি, রামজীবনপুরে একটি, শিবচৌকির পাশে ইউনিব্লক দিয়ে নির্মাণের একটি, গোপালহাটিতে ইউনিব্লকের একটি এবং পুঠিয়া বালিকা বিদ্যালয়ের সামনে একটি সড়ক রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সোহেল মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল, পৌর যুবদলের আহ্বায়ক নেফাউর রহমান সুমন, মৎস্য ব্যবসায়ী ও উদ্যোক্তা আনিছুর রহমান, যুবদল নেতা রোকনুজ্জামান রিকো মন্ডল, রুপস মন্ডল, সোহানুর রহমান ও আঁশরাফুল ইসলাম মুন্নাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা বলেন, পৌর এলাকার সড়কগুলোর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে উন্নয়নকাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বাজার ও গুরুত্বপূর্ণ স্থানের সড়ক উন্নয়ন হলে ব্যবসা-বাণিজ্য ও মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।

পৌর কর্তৃপক্ষের আশা, এসব উন্নয়নকাজ বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ ধরনের উন্নয়ন প্রকল্প অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

১০

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

১১

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

১২

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

১৩

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

১৪

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

১৫

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

১৬

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

১৭

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৮

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

১৯

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

২০