নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার তমালতলা বাজারে দলীয় কার্যালয়ে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিনটি পালন করা হয়।
বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার যা করে গেছে, আমরা তা করব না। তারুণ্যের অহংকার, দেশনায়ক তারেক রহমানের প্রতি হিংসার রাজনীতি করব না। সেভাবেই আমাদের মানুষের কাছে যেতে হবে এবং দলকে শক্তিশালী করতে হবে, যেন আগামী নির্বাচনে দলকে ভালো কিছু দিতে পারি।”
সভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির ওলামা দলের সভাপতি আব্দুল বারিক, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা হায়দার রশিদ সোনা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলীয় নেতাকর্মীরা।
মন্তব্য