আল আমিন, নাটোর প্রতিবেদক
১৬ অগাস্ট ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ” সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

,মাছের পোনা অবমুক্তকরন ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালন করা হয়েছে।

আজ রবিবার বেলা
১০ টার দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা স্টেডিয়ামের লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকরন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আবুল হায়াত,
জেলা মৎস্য অফিসার ওমর আলী,সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,
জেলা জামায়েতের আমীর ডঃ মীর নুরুল ইসলাম সহ মৎস্য চাষিরা।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য উৎপাদনের মাধ্যমে অসংখ্য মানুষের জীবিকা নিশ্চিত হচ্ছে। তাই মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন আমাদের সবার দায়িত্ব।

নাটোরেও পুকুর, খাল-বিল ও বিভিন্ন জলাশয়ে মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয় রক্ষার মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

বিশেষ করে মৎস্য চাষিদের প্রশিক্ষণ, উন্নতমানের পোনা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ ধরা, কারেন্ট জাল ব্যবহার এবং জলাশয় ধ্বংসের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। আলোচনা সভার শেষে সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০