আমিনুল ইসলাম সোহাগ, আদমদিঘী (বগুড়া) প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘির শাঁওইলে দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসানের নির্দেশনায় শাঁওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার শাঁওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে নসরতপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে পাঁচ শতাধীক গাছের চারা বিতরণ করা হয়। এসময় সেখানে এক আলোচনা সভা হয়।

নসরতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নসরতপুর ইউপি চেয়ারম্যান ও শাঁওইল দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে সভাপতি গোলাম মোস্তফা মন্ডল।

প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ। আরও বক্তব্য রাখেন শাঁওইল দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সাবেক ছাত্র নেতা আব্বাস উদ্দিন মধু, নসরতপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, যুবদল নেতা রুহুল আমিন, মুরাদ, সাব্বির, হাসান, শুভ ও সুমন প্রমুখ।
পরে বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপন করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০