বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দিঘা পশ্চিমপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নূর উদ্দিনের বাড়িতে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে নূর উদ্দিন ও তাঁর তিন ছেলের সাতটি ঘর পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ, পাঠ, ধান, চাল, গম, পেঁয়াজ-রসুনসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের দাবি, আগুনে নগদ প্রায় ১০ লাখ টাকাও পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরদিন ঘটনাস্থল পরিদর্শনে যান রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি তাদের হাতে নগদ ২০ হাজার টাকা, ১০ মণ চাল, ৫ কেজি ডাল, ২০ কেজি আলু, পাঁচটি শাড়ি ও চারটি লুঙ্গি তুলে দেন।
এদিকে বাঘা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা, আট প্যাকেট শুকনা খাবার ও আটটি কম্বল প্রদান করেন।
রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেন।
গণমাধ্যমে প্রকাশিত অগ্নিকাণ্ডের সংবাদ দেখে ঢাকা থেকে ঘটনাস্থলে ছুটে আসেন বিআইআর গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও জাকির হোসেন (বিপ্লব)। তিনি নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পাঁচটি চৌকি ও শুকনা খাবার সরবরাহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এমপি আবু সাইদ চাঁদ, বাঘা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শিক্ষক, যুবদল নেতা জামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০