আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৮ অগাস্ট ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও আত্রাই মৎস্য দপ্তরের আয়োজনে সুন্দর পরিবেশে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে

সকাল ১১ টায় আহসান উল্লাহ স্মারক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​পরবর্তীতে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকারসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, আমাদের আত্রাই অঞ্চল প্রাকৃতিক মৎস্য সম্পদের জন্য অত্যন্ত সমৃদ্ধ। এলাকার প্রোটিনের চাহিদা মেটাতে এবং স্থানীয় অর্থনীতিকে বেগবান করতে দেশীয় মৎস্য সম্পদের সুরক্ষার বিকল্প নেই। মুক্ত জলাশয়ে পোনা মাছ নিধন রোধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। নদী ও বিলের মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।

​সভায় আত্রাই উপজেলার মাছের আড়তদারদের ডিজিটাল মিটার ব্যবহার করা এবং আড়তে মাছ বিক্রি করতে আসা চাষি বা বিক্রেতাদের কাছ থেকে যেন ৪০ কেজির বেশি না নেওয়া হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আড়তদারদের সচেতন ও সহযোগিতা বিষয়ে জানানো হয়।
​আত্রাইয়ের মৎস্য সম্পদ বৃদ্ধি ও আধুনিক উপায়ে মাছ চাষের প্রসার ঘটাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০