আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
১৮ অগাস্ট ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বগুড়ার সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্লাবনভূমি উপ-কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার।

সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্লাবনভূমি উপ-কেন্দ্রের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপকেন্দ্র প্রধান ড. মোছা: সোনিয়া শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শিশির কুমার দে, শাহনাজ পারভীন, মেজবাবুল আলম, সান্তাহার সওজ কারখানা বিভাগের বিভাগীয় প্রকৌশলী এ কে এম মাহফুজ আলম, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হাসান, শামীম হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বিএনপি নেতা মতিউর রহমান টিটু, নাহিদ, জামাল, সালাউদ্দিন, মাসুম, হারুন, নান্টু, রাসেল ও শ্রী হারান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় পোনা অবমুক্তকরণ এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

আদমদীঘির শাঁওইলে দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

১০

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

১১

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

১২

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

১৩

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

১৪

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

১৫

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

১৬

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

১৮

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

১৯

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

২০