মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
২০ অগাস্ট ২০২৬, ৫:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ ও দেবাশীষ বসাককে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত এক আদেশে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মণ স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

আর বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।
একসঙ্গে নাটোরের জেলা প্রশাসক ও দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যাহার ও বদলির ঘটনায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। তবে তাঁদের প্রত্যাহার ও বদলির কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

১০

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১১

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

১২

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

১৩

আদমদীঘির শাঁওইলে দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

১৪

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড

১৫

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

১৭

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

১৮

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

১৯

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

২০