মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
২১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় জিগরী বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হায়দার রশিদ সোনা।

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল বাতেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউপি সদস্য মো. হাফিজ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রমজান আলী, কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তারিখ আজিজ, উপজেলা জাসাস নেতা আসাদুজ্জামান সুমন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম তরু এবং যুবদল নেতা মো. আব্দুল গাফফার।

সভায় বক্তারা বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনসহ সব পর্যায়ের নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

১০

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

১১

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

১২

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

১৩

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

১৪

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

১৫

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

১৬

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

১৭

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

১৯

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

২০