নলডাঙ্গা প্রতিবেদক
২১ অগাস্ট ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

নাটোরের নলডাঙ্গায় স্বামীর মৃত্যুর দশ বছর পর সৎ মাকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করার জন্য তৎপর হয়ে উঠেছে ছেলে মিলন তালুকদার। এমন অভিযোগ করেছেন অসহায় এক নারী জাহানারা বেওয়া (৫৪)। নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর কামার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন জাহানারা বেওয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহানারা বেওয়ার দীর্ঘদিন পূর্বে উপজেলার কাজীপুর গ্রামের মৃত ময়নাল হক তালুকদারের ছেলে মোজাম্মেল হক তালুকদারের সাথে বিয়ে হয়। বিয়ের পর মোজাম্মেল হক তালুকদার তার জমিতে একটি বাড়ি নির্মাণ করে জাহানারা বেওয়াকে নিয়ে সেখানে বসবাস করতেন। বসবাস করাকালীন সময়ে মোজাম্মেল হক তালুকদার সেখানে নিয়মিত যাতায়াত করতেন। মোজাম্মেল হক তালুকদারের মৃত্যুর পরেও সেখানেই বসবাস করে আসছেন জাহানারা বেওয়া। কিন্তু মোজাম্মেল হক তালুকদারের মৃত্যুর ৮/১০ বছর পর হঠাৎ ১ম পক্ষের স্ত্রীর সন্তান মিলন তালুকদার সহ তার সহযোগীরা বসতবাড়ির ভিটা জমি থেকে গাছপালা কেটে নিয়ে যায়। মিলন তালুকদার বাড়িঘর ছেড়ে দিতে প্রতিনিয়ত জাহানারা বেওয়াকে হুমকি দিচ্ছেন। অসহায় জাহানারা বেওয়া জীবনের নিরাপত্তা ও জান মাল রক্ষায় নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এবিষয়ে নলডাঙ্গা থানার এসআই শফিকুল ইসলাম শফিক জানান, এ ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

১০

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

১১

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

১২

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

১৩

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

১৪

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

১৫

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

১৬

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

১৭

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

১৯

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

২০