আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
২২ অগাস্ট ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সান্দিড়া স্টার ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার রাতে সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমি চত্বরে এই আয়োজনটি করা হয়। সেখানে উৎসবমুখর এই আনুষ্ঠানে স্টার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচিতদের দায়িত্বগ্রহণ ও পরিচয় করিয়ে দেওয়া হয়।

সান্দিড়া স্টার ক্লাবের নতুন কমিটির সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, শ্রমিক নেতা মকবুল হোসেন জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান ও ক্লাবের সাধারণ সম্পাদক আলম সরদার প্রমুখ।

অতিথিদের বক্তব্য শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির পাঁচ জন সহ সান্দিড়া গ্রামের মোট সাত জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসব শিক্ষার্থীদের হাতে সম্মননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা।

নবগঠিত কমিটির অভিষেক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাকে ঘিরে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাসের আবহ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০