নলডাঙ্গা প্রতিবেদক
২৩ অগাস্ট ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় বুলবুলের সহযোগিতায় ঘর পেলো অপেজান

নাটোরের নলডাঙ্গায় গ্রামবাসী ও বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুলের মানবিক সহযোগিতায় নতুন ঘর পেলেন অসহায় বৃদ্ধা অপেজান বেওয়া । স্বামীর মৃত্যুর পর একমাত্র প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন ৬০ বছর বয়সী বৃদ্ধা অপেজান বেওয়া। মা মেয়ে অভাব অনটনের কারণে অনেক সময় না খেয়েও দিন অতিবাহিত করেন।

নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুরদীঘা গ্রামে বসবাস করেন এই বৃদ্ধা ও তার প্রতিবন্ধী মেয়ে । অপেজান বেওয়া বয়সের ভারে কাজ করার সক্ষমতাও হারিয়েছেন । নিজের কোন বসতঘর না থাকায় দীর্ঘদিন ধরে নানা কষ্টে দিন অতিবাহিত করছিলেন তিনি।

অসহায় বৃদ্ধা অপেজান বেওয়ার দুর্দশার কথা জানতে পেরে পাশে দাঁড়ান নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। তিনি বলেন, স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তার জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আমার ও স্থানীয় বিএনপি নেতা ডা. মোজাহের আলীর অর্থায়নে এবং স্থানীয়দের সহযোগিতায় ঘরটি নির্মাণ করা হয়। পাশাপাশি অপেজান বেওয়াকে খাদ্যসামগ্রীও দেওয়া হয়েছে। এছাড়া অপেজানের একমাত্র প্রতিবন্ধী মেয়ের জন্য প্রতিবন্ধী কার্ড এবং অপেজান বেগমের জন্য বয়স্ক ভাতা কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

নতুন টিন সেটের ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অপেজান বেওয়া। তিনি বলেন, জীবনের শেষ সময়ে নিজের একটি ঘর হবে, এটা কখনো ভাবিনি। স্থানীয় নেতা ও গ্রামের মানুষের ভালোবাসা এবং সহযোগিতায় আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি সকলের নিকট কৃতজ্ঞা প্রকাশ করছি।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা লিয়াকত আলী মাষ্টার, সাবেক ইউপি সদস্য জহির আহমেদ, আতাহার আলী, আহাদ আলী, সাজেদুর রহমান ডন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০