আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি রেজু

নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু

মোঃ আব্দুস ছালাম ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নবনির্মিত ‘পরিদর্শন কক্ষ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় আত্রাই উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে এই কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

​প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।

​উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, উপজেলা পর্যায়ে আগত জনসাধারণের সেবার মান উন্নত করা এবং প্রশাসনিক পরিদর্শনের সুবিধার্থে এই কক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ​

এসময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,

যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি রেজু

সাংবাদিক গোলাম মোস্তাফার মৃত্যুতে সাংবাদিক উন্নয়ন সংস্থার শোক

আদমদীঘিতে গাঁজাসহ আটক-২

নলডাঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

নলডাঙ্গায় বুলবুলের সহযোগিতায় ঘর পেলো অপেজান

সান্তাহারে সাবেক মেয়র ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

বাবা নন, তবুও ২৪ বছরে ১১২ মেয়ের বিয়ে দিলেন রুবেল

বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় নিহত – ২

১০

বাঘায় ওয়ারেন্ট ভূক্ত আসামী,আয়াসহ শিক্ষক আটক 

১১

রায়গঞ্জে ৩০ বছরের জলাবদ্ধতার অবসান, চাষে ফিরছে ৫ হাজার বিঘা জমি

১২

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

১৩

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই-জমায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি

১৪

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

১৫

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

১৮

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৯

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০