মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবির তিতাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩ বছর ৮ মাস বাগাতিপাড়ায় দায়িত্ব পালনের পর তাকে লালপুর উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার তমালতলা এলাকায় ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব ভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাজিদুল ইসলাম এবং সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা সমবায় কর্মকর্তা ফয়জুল কবির তিতাসের দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। পরে ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম।

এ সময় বক্তারা তার নতুন কর্মস্থলের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার কর্মজীবন ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০