আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
২৭ অগাস্ট ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে অসহায় ও মৃত শ্রমিক পরিবারের পাশে শ্রমিক ইউনিয়ন

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বেবিট্যাক্সি, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। একই সঙ্গে সদস্যদের মেয়ের বিয়েতেও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মৃত তিন সদস্যের পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা এবং ২২ জন সদস্যের মেয়ের বিয়ের জন্য ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। সব মিলিয়ে মোট ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বগুড়া জেলা বেবিট্যাক্সি, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান অনুদানের অর্থ সংশ্লিষ্ট পরিবার ও সদস্যদের হাতে তুলে দেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকাই সংগঠনের অন্যতম দায়িত্ব। কোনো সদস্য মৃত্যুবরণ করলে তার পরিবারের পাশে দাঁড়ানো এবং সদস্যদের পারিবারিক গুরুত্বপূর্ণ প্রয়োজনে সহযোগিতা করার মাধ্যমে শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হবে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন বেগ, সহ-সাধারণ সম্পাদক আনজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মামুন, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সড়ক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মিথুন রহমান, কার্যকরী সদস্য আক্তারুজ্জামান বাবু ও রাসেল প্রামানিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০