আল আমিন, নাটোর প্রতিবেদক
২৯ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের এস্কাফ সিরাপ সহ ২ মাদক কারবারি গ্রেফতার

নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল নেশাজাতীয় ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)সিপিসি -২ নাটোর।

শুক্রবার (২৮ আগস্ট, ২০২৬) ভোর ৫টার দিকে নাটোর স্টেশন বাজার জামে মসজিদের সামনে ‘বিসমিল্লাহ খেজুর হাউজ এন্ড ভ্যারাইটি স্টোর’-এর সামনে থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-৫, সিপিসি-২ (নাটোর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ মিঠু (৩০) এবং মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে মোঃ সাকিব হাসান (২৪)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিঠু ও সাকিবকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা লাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ১৪০ বোতল নিষিদ্ধ ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা রাজশাহী থেকে অবৈধভাবে এই মাদক সংগ্রহ করে ট্রেনযোগে জয়পুরহাট নিয়ে যাচ্ছিল।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালনা করা এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের নাটোর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

২

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৩

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৪

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৫

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৬

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৭

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৮

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৯

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১০

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১১

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১২

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৩

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৫

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৭

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৮

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৯

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

২০