নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল নেশাজাতীয় ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)সিপিসি -২ নাটোর।
শুক্রবার (২৮ আগস্ট, ২০২৬) ভোর ৫টার দিকে নাটোর স্টেশন বাজার জামে মসজিদের সামনে ‘বিসমিল্লাহ খেজুর হাউজ এন্ড ভ্যারাইটি স্টোর’-এর সামনে থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৫, সিপিসি-২ (নাটোর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ মিঠু (৩০) এবং মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে মোঃ সাকিব হাসান (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিঠু ও সাকিবকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা লাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ১৪০ বোতল নিষিদ্ধ ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা রাজশাহী থেকে অবৈধভাবে এই মাদক সংগ্রহ করে ট্রেনযোগে জয়পুরহাট নিয়ে যাচ্ছিল।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালনা করা এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের নাটোর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য