আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নিহতদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্বজনদের কাছে কফিন হস্তান্তর করা হলে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করা হয়।

এর আগে শুক্রবার ভোর রাতে নিহত ৭ প্রবাসীর মরদেহ বহনকারী গাড়ি আত্রাইয়ে পৌঁছায়। সকালে কফিনগুলো কলেজ মাঠে আনা হলে কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। প্রিয়জনদের শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে শত শত মানুষ কলেজ মাঠে জড়ো হন। স্বজনদের আহাজারি ও শোকাবহ পরিবেশে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্য।

সকাল সাড়ে ৯টার দিকে কফিন বহনকারী লাশবাহী গাড়িগুলো কলেজ মাঠে প্রবেশ করলে উপস্থিত স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

নিহত ৭ প্রবাসী
আত্রাইয়ে মরদেহ আসা ৭ প্রবাসী হলেন— উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল সরদার (৪৫); বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের বাদল হোসেনের ছেলে সোহেল রানা সুমন (২৫); কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামের গফফার রহমানের দুই ছেলে মোহন আলী (৩০) ও সুমন (২৭); একই গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩১); বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন (২৮) এবং শাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েণ শেখের ছেলে ফরিদ শেখ (৩৫)।

অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ বাংলাদেশি
উল্লেখ্য, গত ৯ আগস্ট ২০২৬ সন্ধ্যার দিকে সৌদি আরবের রিয়াদ শহরের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান। তাঁদের মধ্যে ১১ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেয়। সৌদি সরকারের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৯ জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে আত্রাইয়ের ৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দ্রুত ফিরবে বাকি মরদেহ
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “নিহত আত্রাইয়ের ১১ জনের মধ্যে ৭ জনের মরদেহের জানাজা সম্পন্ন হয়েছে। বাকিদের আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় মরদেহ দেশে ফিরতে বিলম্ব হচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।”

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। ইতোমধ্যে সরকারের ঘোষিত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাকি মরদেহগুলোও দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “আমার নির্বাচনী এলাকার ১১ জন রেমিট্যান্স যোদ্ধার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সহযোগিতায় ৭ জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। বাকিদের মরদেহও দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০