আল আমিন, নাটোর প্রতিবেদক
৩০ অগাস্ট ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতি করে সরকারি টাকা পকেটে নিলে জেলখানায় যেতে হবে-হুইপ দুলু

দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্নীতি করে সরকারি টাকা যদি কারও পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় যেতে হবে।

​আজ শনিবার দুপুরে শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নাটোরের ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় তিন কোটি টাকার উন্নয়নমূলক কাজের চেক এবং ২৬৭ জন অসহায়, দরিদ্র ও দুস্থ রোগীর মাঝে ৫ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

​ দুলু বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, আগামী ৫ বছর তার সুফল সবাই পাবে। নাটোরের এমন কোনো স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে না যা সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে। সরকারের অর্থ দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

​অতীতের অনিয়মের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে যেভাবে চুরি ও দুর্নীতি হয়েছে, টাকার ভাগাভাগি হয়েছে-সেই দিন শেষ। সরকারি তহবিলের টাকা নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

​জেলা পরিষদের আয়োজনে এই চেক বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০