নিজেস্ব প্রতিবেদক
৩০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর পুলিশের অভিযান

রাজশাহীর বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) রাতে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে একাধিক পুলিশ টিম উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের শুরুতে চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল, মানিকেরচরসহ আশপাশের বিভিন্ন চরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন পলাতক আসামিকে আটক করা হয়।

পরে রাজশাহী শহরে অভিযান চালিয়ে আরও একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে আটক করে পুলিশ। সবশেষে উপজেলার চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য শুকনো গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক পরোয়ানাভুক্ত আসামিদের সংশ্লিষ্ট মামলায় এবং গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, ‘‘এটি আমাদের নিয়মিত কাজের অংশ। অপরাধীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। থানা পুলিশের এ অভিযান চলমান থাকবে।’’
তিনি অপরাধ দমনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০