মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
৩১ অগাস্ট ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় নজরুল বর্ষ উদযাপন

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, জীবন ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান।
বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারি খাদেমুল ইসলাম,’ক্যাব’ বাগাতিপাড়া শাখার সভাপতি আব্দুল মজিদ, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তারিক আজিজসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি কবির বিভিন্ন বিদ্রোহী কবিতা আবৃত্তি করা হয়।
কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের ওপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০