লালপুর প্রতিবেদক
৩১ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে ভাগ্নেকে জখমের অভিযোগ

নাটোরের লালপুরে এক নারীকে ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় তাঁর ভাগ্নেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পালিদেহা গ্রামের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বজন শ্রী বাধন কুমার হালদার লালপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পালিদেহা গ্রামের মহাসিন খাঁর ছেলে মোস্তফা আলী (৩০) দীর্ঘদিন ধরে একই গ্রামের ৪১ বছর বয়সী এক নারীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই নারীর স্বামী মারা যাওয়ার পর তিনি একা বসবাস করায় তাকে অনৈতিক প্রস্তাব ও নানা ধরনের হয়রানি করা হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রোববার দুপুরে ওই নারী রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় মোস্তফা আলী হাতে হাসুয়া নিয়ে ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ওই নারীর চিৎকার শুনে তাঁর ভাগ্নে কিশোর হালদার এগিয়ে এসে বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা আলী হাসুয়া দিয়ে কিশোরের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসকেরা তাঁর শরীরে ২০ থেকে ২৫টি সেলাই দেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী নারী বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি তাকে বিরক্ত করছিলেন। রোববার জোর করে ঘরে ঢুকে অনৈতিক কাজের চেষ্টা করলে তিনি চিৎকার দেন। এ সময় তাঁর ভাগ্নে বাধা দিতে গেলে তাকে কুপিয়ে আহত করা হয়।

অভিযোগকারী বাধন কুমার হালদার ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা দাবি করেছেন।

অভিযুক্ত মোস্তফা আলীর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০