মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই দফা বন্ধ ট্রেন চলাচল, ৭ ঘন্টা যাত্রীদের ভোগান্তি

একই দিনে দুই দফা বিপর্যয়ের কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুর পর হয়ে আড়ানী রেলস্টেশনের কাছে রেললাইনে ভাঙন এবং পরে হরিয়ান রেলওয়ে স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগি বিকল হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে পথে ও বিভিন্ন স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়ার লোকমানপুর স্টেশন পর হয়ে আড়ানী স্টেশনের কাছে রেললাইনে ভাঙন দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেসসহ পথে থাকা ছয়টি ট্রেন আটকা পড়ে।

খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করেন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে মেরামত শেষ হলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে এর কিছুক্ষণ পরই আবারও বিপত্তি দেখা দেয়। পাবনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস সকাল সোয়া ১১টার দিকে হরিয়ান রেলওয়ে স্টেশনের অদূরে পৌঁছালে ট্রেনটির একটি বগির চাকার স্প্রিং খুলে যায়। এতে বগিটি লাইনের ওপর বিকল হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ওই পথে ট্রেন চলাচল। এ সময় আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে যান অনেক যাত্রী। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিটি মেরামতের কাজ শুরু করেন। প্রথমে বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বগিটির মেরামত শেষ হয়।

বেলা পৌনে ৩টার দিকে হরিয়ান এলাকায় রেললাইন সচল হলে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটের ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগি বিকল হয়ে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামতকাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একই দিনে রেললাইনে ভাঙন ও ট্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে দুই দফা ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক যাত্রীকে মাঝপথে নেমে বিকল্প পথে গন্তব্যে যেতে হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০