নাটোরের লালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলিকে লালপুর -বাগাতিপাড়ায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল গ্রুপের উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু।
গত মঙ্গলবার বিকালে উপজেলার শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সিদ্দিক আলী মিষ্টু তার বক্তব্যে বলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি জামাত ও ধানের শীষে ভোট না দেওয়া নেতাকর্মীদের নিয়ে লালপুর -বাগাতিপাড়ায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। মঞ্চে প্রধান অতিথির আসনে বসা প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেন, আপনি বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করবেন।
এই বক্তব্যের পরে রাতেই নিজের ফেসবুক আইডি থেকে সানজিদা ইয়াসমিন তুলি পোস্ট করেন, আলহামদুলিল্লাহ। আমার দ্বারা লালপুর -বাগাতিপাড়ায় উন্নয়ন হচ্ছে এটা অনেক বড় বড় নেতারা স্বীকৃতি দিয়েছেন এজন্য ধন্যবাদ। তবে দু:খ হয়, যারা পরের উসকানিতে নিজের রাজনৈতিক বলি হয়।
এর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্দিক আলী মিষ্টুর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। এবং তুলিকে হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার অনুসারীরা বলেন, সানজিদা ইয়াসমিন তুলি বিএনপি’র রাজনীতিতে হঠাৎ করে উঠে আসা কোন নাম নয়। তার রাজনৈতিক পথ চলার শুরু জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মধ্যে দিয়ে। ছাত্র জীবন থেকে বিএনপি’র রাজনীতির আদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়ে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বিএনপি’র বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে মাঠ পর্যায়ে তার সক্রিয় অংশগ্রহণের কথা বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। রাজনৈতিক প্রতিকূলতা, হামলা, মামলা নানা সংগ্রামের মধ্যেও তিনি দল এর কর্মসূচিতে সক্রিয় ছিলেন।
তার রাজনৈতিক পরিচয় এর অংশ হিসেবে উঠে এসেছে পারিবারিক রাজনৈতিক ইতিহাস। তার পিতা মরহুম আকতার হোসেন ছিলেন নাটোর জেলার লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং লালপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি। দীর্ঘদিনের ছাত্রদলের রাজনীতি, সাংগঠনিক কর্মকান্ড, বিএনপির আন্দোলন সংগ্রামে সম্পৃক্ততার ধারাবাহিকতায় সানজিদা ইয়াসমিন তুলি বিএনপি’র মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছে। এমন রাজনৈতিক পরিচয়ের একজন নারী সংসদ সদস্যকে কিভাবে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে এমন হুমকি দেয়া অত্যন্ত উদ্যোগ জনক বলে তারা দাবি করেন। এঘটনায় লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টুর বহিষ্কারের দাবি তোলেন সানজিদা ইয়াসমিন তুলির অনুসারীরা।
মন্তব্য