আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
৩ সেপ্টেম্বর ২০২৬, ২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে এসিল্যান্ড

পরিচ্ছন্ন বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন গড়ার লক্ষে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নেমেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ইউপি প্রশাসক আশরাফুল ইসলাম।

বুধবার বেলা ১১টায় আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের চত্বরে তিনি এই কর্মসূচির কার্যক্রম শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা ও ইউপি সদস্যরা।

কর্মসূচি চলাকালে এলাকার বিভিন্ন ড্রেন ও খালে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি লোকালয়ে এবং গুরুত্বপূর্ণ সড়কের আশপাশ পরিষ্কার করা হয়েছে।

উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) প্রশাসক আশরাফুল ইসলাম স্যার ইউপি প্রশাসকের দায়িত্ব নেওয়র পর থেকে পরিষদ চত্বরের চেহারা বদলে গেছে। তিনি উদার মনের মানুষ। ভালো কাজ করার জন্য সকলকে ডাকেন। একারনেই আদমদীঘিতে তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।’

আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম জানান, ‘অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বাসযোগ্য ও পরিচ্ছন্ন আদমদীঘি গড়তেই এমন উদ্যোগ নেওয়া। একাজে বিএনপি নেতারা এগিয়ে এসেছেন। ভালো কাজে পাশে থাকায় তাদের অসংখ্য ধন্যবাদ। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০