নাটোরের নলডাঙ্গা উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার এর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংক, বীমা প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রতিনিধি, সুধী সমাজের ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। তিনি ৩৫ তম বিসিএসের কর্মকর্তা এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। নলডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত অতিথিরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং নলডাঙ্গা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার।
মন্তব্য