লালপুর প্রতিবেদক
৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মার ভাঙনে লালপুরে ৩০ বসতঘর বিলীন, ঝুঁকিতে শতাধিক পরিবার

নাটোরের লালপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে তীব্র নদীভাঙন শুরু হয়েছে। ভাঙনের কবলে পড়ে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরে ইতোমধ্যে প্রায় ৩০টি বসতঘর ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। আকস্মিক ভাঙনে ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার এখন আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী চরে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিলমাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নওসারা সুলতানপুর পদ্মার চরে ভয়াবহ ভাঙন দেখা দেয়। স্থানীয়দের ভাষ্য, পদ্মা নদীর পানির প্রবল স্রোতে মুহূর্তের মধ্যেই নদীর পাড় ধসে বসতবাড়ি ও আবাদি জমি নদীতে বিলীন হতে থাকে। এতে চরম আতঙ্কে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে নওসারা সুলতানপুর চরের প্রায় ৩০টি পরিবার তাদের বসতবাড়ি হারিয়েছে। পাশাপাশি বহু একর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। এখনও ওই চরে শতাধিক বসতভিটা ও আবাদি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

ভাঙনে ক্ষতিগ্রস্ত সাইদুল ইসলাম বলেন, “নদীভাঙনে আমার বসতঘরসহ নয়টি ঘর ভেঙে গেছে। পরিবার নিয়ে ঘরবাড়ি ছাড়া পার্শ্ববর্তী চরে আশ্রয় নিয়েছি। এখন কোথায় থাকব, কীভাবে পরিবার নিয়ে চলব—তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবীর হোসেন বলেন, “সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি কমানো এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

এদিকে হঠাৎ ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা। কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ পার্শ্ববর্তী চরে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০