মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ার সন্তান চাকসু ভিপি ইব্রাহিম রনি বিবাহবন্ধনে আবদ্ধ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের সন্তান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার পিটস্টপ নামের একটি রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক এক সভাপতি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইব্রাহিম হোসেন রনির স্ত্রী রাইসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর স্থায়ী বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

ইব্রাহিম হোসেন রনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল পর্যায়ে অধ্যয়নরত। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বিয়ের অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলাম ও সেক্রেটারি সাদিকুর রহমান, স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ নিকট আত্মীয়গণ উপস্থিত ছিলেন।

এদিকে, বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা ইব্রাহিম হোসেন রনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করে শুভকামনা জানিয়েছেন অনেকে।

 

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০