বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় মাদক কারবারি সহ ৪ জনের সাজা

রাজশাহীর বাঘায় মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক কারবারি সাইফুল ইসলামসহ চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকি ফয়সাল তালুকদার এ সাজা দেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাঘা-লালপুর সীমান্তবর্তী এলাকায় বাঘা থানার এসআই (নিঃ) শেখ আবু জামিল হাসানের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে নাজমুল ইসলাম ও শিমুল উদ্দিনের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকসেবী জীবন উদ্দিনকেও আটক করা হয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক বিক্রেতা হিসেবে পরিচিত সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন বাঘা থানার এসআই শেখ আবু জামিল হাসান, বজলুর রহমান ও এএসআই (নিঃ) ফিরোজ আহাম্মদ সহ পুলিশের সদস্যরা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল বাড়ি থেকে পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তিদের নিয়ে তেঁথুলিয়া বাজারের চার রাস্তার মোড়ে যান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখানে স্থানীয় জনসাধারণের উদ্দেশে মাদকবিরোধী ও জনসচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তকি ফয়সাল তালুকদার। এ সময় তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নির্দেশে এসআই ফিরোজ আহমাম্মদ ও বজলুর রহমানসহ পুলিশের একটি দল তেঁথুলিয়া কামারপাড়া মোড়ের নিরা নামের এক ব্যাক্তির বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে চিহ্নিত মাদক কারবারী সাইফুল ইসলাম কে আটক করা হয়। আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, বাঘা উপজেলার তেঁথুলিয়া মাউদপাড়া গ্রামের মৃত আলহাজ্ব হযরত আলীর ছেলে সাইফুল ইসলাম (৫২), আহমদপুর গ্রামের জারমান আলীর ছেলে জীবন উদ্দিন (২৮), নাটোরের লালপুর উপজেলার অমৃতপাড়া গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (২৮) এবং বেরিলাবাড়ী গ্রামের আলিম উদ্দিনের ছেলে শিমুল উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সাইফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড, নাজমুল ইসলামকে এক মাস, জীবন উদ্দিনকে এক মাস এবং শিমুল উদ্দিনকে দুই সপ্তাহের কারাদণ্ড দেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকি ফয়সাল তালুকদার বলেন, “মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আটক মাদক কারবারি ও সেবনকারীদের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে সোচ্চার হতে হবে।

পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, বাঘা সীমান্ত ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

২

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৩

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৪

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৫

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৬

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৭

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৮

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৯

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১০

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১১

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১২

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৩

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৫

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৭

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৮

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৯

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

২০