ঐতিহ্যবাহী ঈশ্বরদী প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে ১১ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে নতুন স্থায়ী সদস্যদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান।
এসময় ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। স্থায়ী সদস্য হিসেবে প্রথম ধাপে ১১ জনকে সদস্য করা হলেও পর্যায়ক্রমে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ নবনিযুক্ত স্থায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য