আল আমিন, নাটোর প্রতিবেদক
৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ম যার যার, বাংলাদেশটা সবার-নটোরে হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা এক—ধর্ম যার যার, বাংলাদেশটা সবার।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি শ্রী শ্রী শ্যাম সুন্দর বড়তরফ মন্দির প্রাঙ্গণ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য। দুষ্টের দমন ও শিষ্টের পালনের আদর্শ ধারণ করেই তিনি অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। রাজা কংসকে বধের মাধ্যমে তিনি তৎকালীন স্বৈরশাসনের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের প্রতি আহ্বান থাকবে অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে শ্রীকৃষ্ণের আদর্শ ধারণ করে দেশের শান্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। এই ধারণায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের মধ্যে কোনো ধর্মগত ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার বাচ্চাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ভক্তবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০