আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সান্তাহারে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসুন্ধরা শুভসংঘ বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে বিজ্ঞান, বাংলা সাহিত্য, সংস্কৃতি,  মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর  কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় ওই স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার শখের পল্লীর সত্বাধীকারি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, সান্তাহার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাশার বাবলু, বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক ও শিক্ষক রুবেল হোসেন প্রমুখ।

কুইজ প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথি নাজিম উদ্দিন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ গত কয়েক বছরে এই উপজেলায় বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রক্তদান, রাস্তা সংস্কার, অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সচেতনতামূলক সেমিনার করে যাচ্ছে । আশা করি, আগামীতেও সংগঠনটি প্রতি মাসে আমাদের উপজেলায় বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।’

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০