লালপুর প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে অপরিকল্পিতভাবে বাজার বসিয়ে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

নাটোরের লালপুরে অপরিকল্পিতভাবে সড়কের উপর কাঁচা বাজার ও মাছের বাজার বসানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও যাত্রীসাধারণ।

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার সরেজমিনে দেখা যায়, লালপুর বাজার মোড় থেকে সুন্দরী মার্কেট পর্যন্ত সড়কের দুই পাশে এবং আংশিকভাবে সড়কের উপরই বাজার বসানো হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ সময় ধরে যানজট লেগে থাকে।

বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলম ও সিরাজ বলেন, “আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই। বাধ্য হয়েই সড়কের পাশে বসে ব্যবসা করতে হচ্ছে। প্রশাসন যদি বিকল্প জায়গা নির্ধারণ করে, তাহলে আমরা সেখানেই যেতে প্রস্তুত।”

মাছ ব্যবসায়ী আনোয়ার বলেন, “সকালে মাছ বিক্রির সময় ক্রেতার চাপ বেশি থাকে। জায়গার অভাবে রাস্তার ওপরই বসতে হয়। এতে যানজট হচ্ছে, সেটাও আমরা বুঝি, কিন্তু উপায় নেই।”

স্থানীয় ওষুধ ব্যবসায়ী টুটুল বলেন, “প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই সড়কে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে। রোগীরা সময়মতো ওষুধ নিতে পারছেন না, অ্যাম্বুলেন্সও আটকে যাচ্ছে।”

নিরাপদ সড়ক চাই সংগঠনের লালপুর উপজেলার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান বলেন, “সড়ক দখল করে বাজার বসানো সম্পূর্ণ অবৈধ এবং ঝুঁকিপূর্ণ। দ্রুত এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

লালপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, “বাজারের জায়গা সীমিত হওয়ায় ব্যবসায়ীরা বাইরে বসছেন। আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের চেষ্টা করছি।”

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন বলেন, “সড়কের উপর বাজার বসানোর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। খুব শিগগিরই অভিযান পরিচালনা করে সড়ক দখলমুক্ত করা হবে এবং ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০