নাটোরের নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তার এর সাথে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার শুভেচ্ছা গ্রহণ ও মতবিনিময়কালে সকলের সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা প্রদানের পর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম উপজেলার সার্বিক উন্নয়ন মূলক কাজে সহযোগিতা ও পাশে থাকতে আগ্রহ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আল আজিজ, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট সত্যজিত দেবনাথ প্রমূখ।
মন্তব্য