নলডাঙ্গা প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২৬, ১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন, ভ্রাম্যমান আদালত।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী উপজেলার পাটুল বাজারে ভ্রাম্যমান৷ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি করার অপরাধে আলম স্টোরের সত্ত্বাধিকারী আশরাফুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত অবৈধ যৌন উত্তেজক সিরাপ ঘটনাস্থলে জনসম্মুখে ধ্বংস করা হয়। আশরাফুল ইসলাম নলডাঙ্গা উপজেলার হাপানিয়া এলাকার আলম কবিরের ছেলে।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শামীম হোসেন জানান, নলডাঙ্গা উপজেলায় জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০