নিজেস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে কাদা-পানি ও গোবরের ভাগাড় সড়ক:জনদুর্ভোগ চরমে

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কামরের মোড় থেকে মোহরকয়া গোরস্থান অভিমুখী সড়কটি চরম খানাখন্দ, কাদা-পানি ও দুর্গন্ধময় পরিবেশে রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির যথাযথ সংস্কার না হওয়া এবং স্থানীয় খামারগুলোর বর্জ্য রাস্তায় ফেলায় এটি বছরজুড়েই চলাচলের অনুপযোগী হয়ে থাকে।

​সরজমিনে গিয়ে যায়, গ্রামীণ এই সড়কটির বিস্তীর্ণ অংশজুড়ে জমে রয়েছে নোংরা পানি ও প্যাচপ্যাচে কাদা। চাকার দেবে যাওয়া গর্ত ও গভীর খাদ পার হয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পথচারী, বয়োবৃদ্ধ, স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয় যানবাহন। সামান্য বৃষ্টি হলেই বা স্বাভাবিক সময়েও পুরো রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ভোগ বাড়ায়।
​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তাটির দুইপাশে কয়েকজন প্রভাবশালী ও স্থানীয় বাসিন্দার মহিষের খামার রয়েছে। খামারের যাবতীয় গোবর, আবর্জনা ও বিষাক্ত ময়লা পানি সরাসরি ড্রেনেজ ব্যবস্থা না রেখে রাস্তার ওপর ভাসিয়ে দেয়া হয়। ফলে পুরো এলাকায় সৃষ্টি হয় তীব্র দুর্গন্ধ এবং পুরো রাস্তা জুড়ে গোবর ও কাদার মিশ্রণে চলাচলের একদম অযোগ্য অবস্থা তৈরি হয়। এতে স্বাভাবিক পদচারণা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ডেঙ্গুসহ নানা স্বাস্থ্যঝুঁকি ও দুর্গন্ধজনিত ভোগান্তিতে পড়েছেন আশপাশের বাসিন্দারা।

​স্থানীয় বাসিন্দা মোঃ ইয়াকিন আলী বলেন, মোহরকয়া গোরস্থান অভিমুখী এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন, বিশেষ করে এই গ্রামের মানুষের বিলমাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে যাওয়া এবং মোহরকয়া কেন্দ্রীয় গোরস্থানে লাশ নিয়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা এটি।

স্থানীয়দের দাবি দ্রুত সড়কটির পানি নিষ্কাশনের কার্যকর ড্রেনেজ ব্যবস্থার সাথে সাথে খামারিদের অনিয়মতান্ত্রিক বর্জ্য নিষ্কাশন বন্ধে প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে চরম দুর্ভোগ নিরসনে রাস্তাটি দ্রুত পাকা ও টেকসই সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন চরম ভোগান্তিতে থাকা স্থানীয় সাধারণ জনগণ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০