আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, চরম ভোগান্তিতে যাত্রীরা

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সান্তাহার হয়ে চলাচলকারী ট্রেনগুলোর স্বাভাবিক যাত্রা ব্যাহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনটির শেষের দিকে থাকা একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়।

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটির শেষের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি কেটে আলাদা করে রেখে ২ ঘন্টা ১৫ মিনিট চেষ্টার পর ট্রেনটি উদ্ধার করে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফরমে আনা হয়। দ্রুতই চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যাবে।

এদিকে, দুর্ঘটনার কারণে সান্তাহার স্টেশনে আটকা পড়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।

কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রী আবদুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমনিতেই ট্রেনটি প্রায় ৫-৬ ঘণ্টা দেরিতে চলছে। তার ওপর আবার লাইনচ্যুত হয়ে আরও বিলম্ব হচ্ছে। কখন যে ঢাকায় পৌঁছাতে পারব, জানি না।”

দুর্ঘটনার পর থেকে সান্তাহার জংশন এলাকায় যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।

স্থানিয় বাসিন্দা পারভেজ প্রামাণিক রকি বলেন, ট্রেনটি রেলগেটেই লাইনচ্যুত হওয়ার পর থেকে দুই পাশের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দু’পাশে ব্যপক যানজট হয়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০