আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারের দাবিতে পুঠিয়ায় মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

রোপা আমনের ভরা মৌসুমে চাহিদা অনুযায়ী সার না পাওয়ার অভিযোগে রাজশাহীর পুঠিয়ায় বিক্ষোভ করেছেন কৃষকেরা।

পর্যাপ্ত সার সরবরাহ ও খুচরা বাজারে কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে বিক্ষোভের একপর্যায়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বানেশ্বর বাজার এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। পরে পাঁচ শতাধিক কৃষক মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৪০ মিনিট পর উপজেলা প্রশাসনের আশ্বাসে কৃষকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, আমন ধানের জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে স্থানীয় ডিলারদের দোকানে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। অথচ খোলা বাজারে বেশি দামে সার বিক্রি হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করে একটি চক্র কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে বলেও অভিযোগ করেন তারা।
সোমবার সকালে বানেশ্বর বাজারের বিসিআইসি সার ডিলার ওছমান আলীর দোকানে সার নিতে ভিড় করেন কৃষকেরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে প্রয়োজনীয় পরিমাণ সার না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কৃষক রফিকুল ইসলাম (৫০) বলেন, “ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। সকাল ১০টার দিকে ডিলার বলেন, সার শেষ। আমরা সার না পেলে জমি রক্ষা করব কীভাবে? সিন্ডিকেট করে আমাদের পকেট কাটা হচ্ছে। আমরা এর বিচার চাই।”

তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন ডিলার ওছমান আলী। তিনি বলেন, “কৃষকেরা ভিত্তিহীন অভিযোগে মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছেন। আমাদের এখানে এখন পর্যন্ত ইউরিয়ার কোনো সংকট নেই। সবাইকে সার দেওয়া হচ্ছে।”

পরে ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। তিনি কৃষকদের অভিযোগ ও দাবিগুলো শোনেন। প্রশাসনের আশ্বাসের পর কৃষকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ইউএনও লিয়াকত সালমান বলেন, কৃষকদের মূল দাবি হলো—বর্তমানে যে পরিমাণ সার বরাদ্দ দেওয়া হচ্ছে, তার চেয়ে বেশি সার বরাদ্দ এবং ডিলারদের বিরুদ্ধে ওঠা অব্যবস্থাপনার অভিযোগের সমাধান করা।

তিনি বলেন, কৃষকেরা নিজেদের এলাকায় কীটনাশকের ডিলারদের দোকানেও সার বিক্রির দাবি জানিয়েছেন। তাদের এসব দাবি ও অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বানেশ্বরের সার সরবরাহে স্থানীয় কৃষকদের অগ্রাধিকার নিশ্চিত করার উদ্যোগের কথা জানিয়ে ইউএনও বলেন, বানেশ্বরের পাশের চারঘাট উপজেলার অনেক কৃষকও এখানকার ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করেন। অথচ বানেশ্বরের ডিলারদের বরাদ্দ দেওয়া হয় বানেশ্বর ইউনিয়নের কৃষকদের চাহিদার ভিত্তিতে।

তিনি বলেন, “এ কারণে এখন থেকে জাতীয় পরিচয়পত্র দেখে সার বিক্রির নিয়ম করা হয়েছে। বানেশ্বর ইউনিয়নের জন্য বরাদ্দ করা সারে অন্য এলাকার কৃষকেরা যাতে ভাগ বসাতে না পারেন, তা নিশ্চিত করা হবে।”
ইউএনও আরও বলেন, প্রতিটি ইউনিয়নের চাহিদার ভিত্তিতেই সার বরাদ্দ করা হয়। স্থানীয় কৃষকেরা যাতে চাহিদা অনুযায়ী সার পান, তা নিশ্চিত করতে ডিলারের দোকানে উপসহকারী কৃষি কর্মকর্তাকে উপস্থিত রাখা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নিয়মিত নজরদারি করা হবে।

প্রশাসনের আশ্বাসের পর প্রায় ৪০ মিনিটের অবরোধ তুলে নেন কৃষকেরা। এরপর ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০