আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, আত্রাই, নওগাঁর যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।

​দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে আত্রাই উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. তারিক ইকবালের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।

​সভাপতির বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, একটি শিক্ষিত ও আলোকময় সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। শতভাগ সাক্ষরতা অর্জন ছাড়া মানবসম্পদ উন্নয়ন ও দেশের সার্বিক সমৃদ্ধি সম্ভব নয়। কেবল অক্ষরজ্ঞান অর্জনই যথেষ্ট নয়, বরং প্রযুক্তিগত ও জীবনমুখী শিক্ষার মাধ্যমে প্রত্যেক নাগরিককে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। মানুষ, পৃথিবী ও সমাজের কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জনে সবাইকে একযোগে নিরক্ষরতা দূরীকরণে কাজ করার আহ্বান জানাচ্ছি।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিস মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, সাংবাদিক কামাল উদ্দিন টগর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আজাদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক মোঃ কে এম আইয়ুব আলী, এসআই মো. সেলিম উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০