বাগাতিপাড়া প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমির ভাগ চাইতে’ গিয়ে মারধরের অভিযোগ, আহত ৪ বোন ও ২ ভাবি

নাটোরের বাগাতিপাড়ায় পৈতৃক সম্পত্তির অংশ চাইতে গিয়ে চার বোন ও দুই ভাবি মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মৃত মজির উদ্দিনের মেয়ে অযুফা বেগম (৭০), আনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), ফিরোজা বেগম (৪৫), মৃত শাকের আলীর স্ত্রী নাসিমা বেগম (৫০) এবং সাইদুর আলীর স্ত্রী গোলাপি বেগম (৪০)।
আহতদের অভিযোগ, পৈতৃক সম্পত্তির অংশ বুঝে নিতে জমিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তছির উদ্দিনের ছেলে আনিছ ও মাওলা তাদের মারধর করেন। মারধরের পর হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা।
আহতদের ভাষ্য, টুনিপাড়া মহল্লার মৃত তছির উদ্দিন ও মৃত মজির উদ্দিনের ওয়ারিশদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছে। সালিশে তাদের জমির অংশ দেওয়ার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে তা বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
আহত অযুফা বেগম বলেন, “আমরা গরিব ও অসহায়। আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। বাবার প্রায় তিন বিঘা জমি তাদের কাছে পাওনা রয়েছে। এ নিয়ে কয়েকবার সালিশ হয়েছে। সালিশে জমি দেওয়ার সিদ্ধান্ত হলেও পরে আর জমি বুঝিয়ে দেওয়া হয়নি। সোমবার জমির অংশ চাইতে গেলে আমাকে, আমার বোনদের ও দুই ভাবিকে মারধর করা হয়।”
অপর আহত ফিরোজা বেগম অভিযোগ করেন, মারধরের পাশাপাশি তাদের হুমকি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মইমুর সুলতান অন্যদের তাদের হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং থানায় বা হাসপাতালে যেতে নিষেধ করেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইমুর সুলতান। তিনি বলেন, “প্রাথমিকভাবে তারা নয় শতক জমি পাবে বলে আমি জানি। আমরা সব ভাই মিলে জমি বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি দেশের বাইরে ছিলাম, গতকাল দেশে ফিরেছি। কিন্তু তারা আজই জমিতে খুঁটি পুঁততে যায়। আমার ভাই তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে, মারধর করেনি। হুমকি দেওয়ার অভিযোগও সত্য নয়।”
অভিযুক্ত আনিছও মারধর ও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আহতরা পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় সালিশে নির্ধারিত সম্পত্তির অংশ বুঝিয়ে দিয়ে বিরোধের স্থায়ী সমাধানেরও দাবি জানান তারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০