বড়াইগ্রাম প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে স্বর্ণ বন্ধক রেখে আর্থিক লেনদেন বন্ধে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

নাটোরের বড়াইগ্রামে স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীকোল বাজারে জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাটোর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ সময় জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। স্টিকারে উল্লেখ করা হয়— ‘স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন আইনবহির্ভূত কাজ। এ ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।’

কর্মসূচিতে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, এএসআই মাইনুল, এএসআই তারিকুলসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০