নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ আব্দুল্লাহেল সাফি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় গাঁজা চাষের সঙ্গে জড়িত হুমায়ুন কবির পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খোলাবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা থানা পুলিশ।
অভিযানে ফসলি জমিতে নেট দিয়ে ঘিরে চাষ করা প্রায় ৬ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। আটক আব্দুল্লাহেল সাফি (৩২) ও পলাতক হুমায়ূন কবির খোলাবাড়িয়া গ্রামের আব্দুল গনির ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে হুমায়ুন কবির পালিয়ে যায়। পরে তার ভাই আব্দুল্লাহেল সাফিকে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটককৃত আব্দুল্লাহেল সাফির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক হুমায়ুন কবিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য