মোনায়েম ইসলাম রুমি,বাগাতিপাড়া প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

নাটোরের বাগাতিপাড়া থেকে নিখোঁজের প্রায় ১৪ মাস পর যশোরের মনিহার এলাকা থেকে ১২ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

শিশুটিকে অপহরণ করে ভারতে পাচারের অভিযোগে বন্ধন কুমার (২২) নামে এক যুবকসহ অজ্ঞাতনামা আরো চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির নানি আছমা খাতুন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগটি করা হয়। অভিযুক্ত বন্ধন উপজেলার জামনগর মাঝিপাড়া গ্রামের পল্লী চিকিৎসক শ্রী সুনীলের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা ঢাকায় কর্মরত থাকায় সে জামনগর পশ্চিমপাড়ায় নানির বাড়িতে থেকে পড়াশোনা করত। গত বছরের জুনে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় সে। দীর্ঘদিন খোঁজ না পেয়ে ২০২৫ সালের ১২ জুলাই থানায় জিডি করে পরিবার।

চলতি বছরের ২৫ আগস্ট যশোরের মনিহার এলাকা থেকে এক ব্যক্তির মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুটি। পরে স্বজনরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকায় বাবা-মায়ের কাছে নিয়ে যান। শনিবার তাকে নিয়ে বাগাতিপাড়ায় এসে থানায় অভিযোগ করেন স্বজনরা।

শিশুটির বরাত দিয়ে অভিযোগে বলা হয়, নিখোঁজের দিন বন্ধন তাকে দেড় হাজার টাকা দিয়ে বাড়ির পাশের একটি আমবাগানে যেতে বলে। সেখানে একটি সাদা প্রাইভেটকারে থাকা কয়েকজন তাকে ফুসলিয়ে তুলে নিয়ে যায়। পরে বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ভারতে পাচার করা হয় বলে অভিযোগ পরিবারের। সেখানে একটি পাচারকারী চক্র তাকে দিয়ে বিভিন্ন অবৈধ কাজ করাত। কয়েকবার পালানোর চেষ্টা ব্যর্থ হলেও পরে সুযোগ পেয়ে সে বাংলাদেশে ফিরে আসে।

শিশুটির নানি বলেন, নিখোঁজের পর বন্ধন তাদের জানিয়েছিল, সে নাকি শিশুটিকে তিনটি ভিন্ন রেলস্টেশনে দেখেছে। তখন তাকে সন্দেহ করা হয়নি। বর্তমানে শিশুটির কাছ থেকে বিস্তারিত জানার পর বন্ধনের সম্পৃক্ততার সন্দেহ করছেন তারা।

অভিযোগ অস্বীকার করে বন্ধন বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

২

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৩

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৪

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৫

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৬

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৭

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৮

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৯

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১০

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১১

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১২

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৩

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৫

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৭

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৮

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৯

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

২০